শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

আমন ধানের ভালো ফলন, কৃষকের মুখে হাসির ঝলক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

সোনালী আমন ধান কাটা শুরুতেই কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। এই বছর বাম্পার ফলনেও পেয়ে খুশি কৃষকরা।

মৃদু শীতল বাতাসে পাকা সোনালী আমন ধান দোল খাচ্ছে মাঠে। পাকা ধানের গন্ধে কৃষক দের মনে বইছে প্রফুল্লতা।

মাঠঘাট জুড়ে সোনালী বর্ণ ধারণ করা আমন ধানের নয়নাভিরাম দৃশ্য এখন চোখে পড়ার মত। পাকা ধান কাটতে হাতে কাঁচি নিয়ে মাঠে সময় পার করছেন কৃষকরা। মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য খুশিতে আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষাণীরা।

ধান কাটার কাজে নিয়োজিত লোকজনরা ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে কাটছেন ধান।

ঈদগাঁও ইউনিয়নে দক্ষিণ মাইজ পাড়ার কৃষক নুরুল আলম জানান, আমার ধানী জমি থেকে সোনালী আমন ধান কাটা শুরু করলাম। এই বছর অনেক ভালো ফলন হয়। ফলনে খুশি।

ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, মাঠ থেকে সোনালী আমন ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ১/২ পার সেন কৃষকরা আমন ধান কাটছেন। এবার ভাল ফলন দেখা দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews