Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

শেষ বয়সেও শেফালীর জীবন যুদ্ধ

By ভোরের কণ্ঠ
নভেম্বর ৪, ২০২৫ 2 Min Read
0

ভোরের আলো ফুটতে না ফুটতেই দৈনিক পত্রপত্রিকা হাতে নিয়ে পাঠকের সামনে হাজির এই সংগ্রামী নারী।কড়া রোদকে উপেক্ষা করে আর সবকিছুকে পেছনে ফেলে প্রতিদিন পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দিচ্ছেন সত্তোর্ধ্ব শেফালী পাল । অসুস্থতা তাকে গ্রাস করলেও কাজে দমে যাননি তিনি। ছুটছে মহাসড়কের এপার ওপারসহ বাজার ও স্টেশন পয়েন্ট এলাকায়।

শেফালী পালকে সবাই ‘মাসী’ হিসেবে ডাকে। কক্সবাজারের একমাত্র ঈদগাঁওর এ নারী হকার বাজারের অলিগলি, পথে-প্রান্তে খবরের কাগজের বোঝা হাতে নিরন্তর ছুটে চলা এক সংগ্রামী নারী।

ঈদগাঁও উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্রের অলি গলিজুড়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা বিক্রি করে থাকেন। সংসারের উপার্জন আর জীবনের গতি সচল রাখতেই শেফালীর এ জীবন যুদ্ধ। পত্রিকা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোন রকমে বেঁচে আছেন। প্রতি দিন পত্রিকা বিক্রি করতে যথাসময়ে ছুটে আসে তারই কর্মস্থলে। দীর্ঘবছর ধরে পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিচ্ছে শেফালী পাল।

ঈদগাঁও পালপাড়ার সেই বয়োবৃদ্বা নারী শেফালী পাল তার সন্তান স্বপন (পত্রিকা বিক্রেতা) মারা যাওয়ার পর থেকে পূত্রের পেশাকে আগলে রেখে তিনিই চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে পূত্রবধুও তাকে সহযোগিতা করে থাকেন। শেফালী পাল হেঁটে হেঁটে পত্রিকা বিক্রি করে। হাতে সব সময় একটি ছাতা থাকে। শেফালীর মতে, সংবাদপত্র বিক্রি করার পেশাটি সম্মানের। নানা পেশা শ্রেণির মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যায়। এ পেশায় তাঁর গর্বের শেষ নেই। তিনি চান, জীবনের শেষ দিন পর্যন্ত এ পেশার সঙ্গে যুক্ত থাকতে।

শেফালীর মতে, পূত্র মারা যাওয়ার পর থেকে দীর্ঘ প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে পত্রিকা বিক্রির মত কঠিন কাজটি বেছে নেন। প্রথম প্রথম কষ্ট হলেও এখন সয়ে যাচ্ছেন। তবে বয়সের ভারে ও নানান অসুখ-বিসুখে পত্রিকা হাতে নিয়ে হাটতে পারছেনা তেমন। তার পরেও পত্রিকা বিক্রির কাজ বন্ধ করেননি।

কজন পাঠক জানান, জীবনের শেষ বয়সে দক্ষ এবং কর্মঠের সাথে শেফালী পাল পত্রিকা বিক্রি করে যাচ্ছে। তার এই কর্মযজ্ঞের প্রতি স্যালুট জানায়।ছেলেদের চেয়েও কর্মঠে কম নয় শেফালী। তিনি দায়িত্ব নিয়ে পত্রিকা বিক্রির কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, তৎকালীন জেলা প্রশাসক মো: কামাল হোসেনের কাছ থেকে শেফালী পাল একটি টমটম ( ইজিবাইক) উপহারও পেয়েছিলেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ পৌরশহরের যানজট নিরসন ও মহাসড়কে ইজিবাইক-সিএনজি চলাচল বন্ধ করতে হবে

Next

রামুতে রুম টু রিডের উদ্যোগে ২০০ জন এসএসসি উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *