শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে তিনি বিদ্যালয়ের ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি ঘুরে দেখেন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তালিব উল্লাহ ছিদ্দিকীর সভাপতিত্বে অফিস কক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল হুদাসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পদ্ধতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষকরা নিজেদের আরও দক্ষ করে তুলতে পারেন।”

বিদ্যালয় পরিদর্শনকালে তিনি সার্বিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews