Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁওতে শতভাগ উপস্থিতি থেকে পুরস্কার পেলেন ক্ষুদে শিক্ষার্থী

By ভোরের কণ্ঠ
November 18, 2025 1 Min Read
0

কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলতি সনে একদিনও স্কুলে অনুপস্থিত ছিলনা, শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেলো ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার সকালে উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

স্কুলের কর্মরত শিক্ষকরা বলছেন, স্কুলে মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

স্কুল প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত জানান, গ্রামাঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল কামাই করলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে স্কুলে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের তিনি পুরস্কার ঘোষণা করেছেন। চলতি বছরে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ মাসে শ্রেণী কার্যদিবসের প্রত্যেক দিন উপস্থিত ছিল বেশ কজন শিক্ষার্থী। এদের প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগেও বিভিন্ন শ্রেণিতে একাধিক শিক্ষার্থী পুরস্কার পেয়েছিল।

অভিভাবক শফি উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুল মুখী করতে শিক্ষকদের এই অভিনব উদ্যোগকে তিনি স্বাগত জানান।

ঈদগাঁও উপজেলার একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহি উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখিতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানান উৎসাহমূলক উদ্যোগ নিয়ে থাকে। এ বিদ্যালয়টির এমন উদ্যোগও তার একটা অংশ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

যশোরের ঝিকরগাছায় তারুণ্যের উৎসবের উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

Next

ইটভাটায় অভিযানে বাধা, এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *