শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত ৭

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুর কূপ। এ সড়কে প্রতিনিয়ত ঝরছে মানুষের তাজা প্রাণ। কোন প্রতিকার পাচ্ছে না পথচারীসহ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বানিয়াছড়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন । তিনি ভোরের কণ্ঠকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস। বানিয়াছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।  তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews