শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

সন্দ্বীপে কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে একটি কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মুখে পাকিস্তানপন্থী স্লোগান শোনা যায় বলে স্থানীয়রা জানায়। স্লোগানের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরের প্রথম দিনে—মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের শুরুতেই—এমন ঘটনা ঘটায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ক্ষোভ প্রকাশ করেছে।

তাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের ভেতরে পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার শামিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে আসে। স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews