শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌরসভাস্থ মগবাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাত ১১ টায় চকরিয়া পৌর সভার মগবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, চকরিয়া পৌরসভার মগবাজার ০৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে।

পরবর্তীতে বাপ্পীর আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুরশিদা বেগম (৩৬)কে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এছাড়া অবৈধভাবে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের উৎস অনুসন্ধানসহ এর সঙ্গে জড়িত মূল হোতাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews