Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

চকরিয়া

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

By ভোরের কণ্ঠ
January 14, 2026 1 Min Read
0

কক্সবাজার-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’কে সমর্থন দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চকরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘জিওপির প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।’

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করে এই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ কে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।’

এছাড়াও তিনি আরো বলেন,  ‘ সালাহউদ্দিন আহমদ একজন জাতীয় নেতা, শুধু চকরিয়া-পেকুয়ার নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।’

এই সিদ্ধান্ত কোন দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘ এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার

Next

পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *