সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া মহাসড়কের ইসলামনগর এলাকায় হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্টো-ব-১৫-৭৬৯৯) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ (৩৭) শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জানা যায়,সড়ক দুর্ঘটনায় নিহত বাপ্পারাজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মল্লিকপাড়া এলাকার বাসিন্দা রন্জিত মল্লিকের ছেলে। তিনি চকরিয়া উপজেলার একেএস ডায়াগনেস্টিক সেন্টারে একজন ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,”ঘটনার সাথে সংশ্লিষ্ট হানিফ বাসটি জব্দ করেছেন।দূর্ঘটনায় একজন মারা যাওয়ায় বিষয়টিকে বিধি মোতাবেক দেখছি।”

উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলার ইসলামনগর এলাকায় হানিফ বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews