শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট পাঁচ ম্যাচে ১১। 

ফাইনাল ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া লিপি আক্তারও হ্যাটট্রিক পূরণ করেন।

কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা ও নৌশিন জাহানসহ একাধিক খেলোয়াড় গোল উৎসবে অংশ নেন। 

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করে দল। পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনা-কৃষ্ণারা।

 

শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews