বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

রামু লেদা পুতু হত্যা র আসামি সরওয়ার জাহান গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আলোচিত শফিউল আলম প্রকাশ ওরফে লেদা পুতু হত্যা মামলার অন্যতম আসামি সরওয়ার জাহান (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।
র‍্যাব সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত ২৪ জানুয়ারি ২০২৬ দিবাগত রাতে দুর্বৃত্তরা শফিউল আলমকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
অবশেষে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১৫ আসামি সরওয়ার জাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews