বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

রামুর ফতেখাঁকুল ৯ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের সমর্থনে ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান উল্লাহ নেতৃত্বে একটি জঙ্গ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ গণমিছিলের মাধ্যমে কক্সবাজার-৩ আসনের প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
গণমিছিলে আরোও নেতৃত্ব দেন জাসাস রামু উপজেলা আহ্বায়ক আবুল কাশেম,রামু উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি সরওয়ার আলম, কৃষকদল ফতেখাঁরকুল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক, ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দু রহিম, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল টি উত্তর ফতেখাঁরকুল থেকে শুরু হয়ে তেচ্ছিপুল,রামু বাইপাস ফুটবল চত্ত্বর ঘোরে সাতঘরিয়া পাড়ায় শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। পরে ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews