শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ার ইসলামনগরস্থ ময়লার ডিপো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

চকরিয়া  ইসলামনগর এলাকায় স্থাপিত পৌরসভার ময়লার ডিপো থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইসলামনগরস্থ ময়লার স্তূপে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে এনিয়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসীর ধারণা, কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে ময়লার সঙ্গে নবজাতকটিকে এখানে নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে, এমন হতে পারে। তবে বিষয়টি স্থানীয়রা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, বেশ কয়েকবছর ধরে চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য ইসলামনগর এলাকায় ডাম্পিং স্টেশন (ময়লার ডিপো) স্থাপন করা হয়। সেখানে মূলত ময়লাগুলো ফেলা হয়।

ময়লার ডিপোতে নবজাতক শিশুকে নিক্ষেপ করার

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান জানান, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে বিস্তারিত জেনে এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, বুধবার রাত এগারোটা পর্যন্ত বিষয়টি কেউ থানায় জানায়নি। এখনই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews