শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী

লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নে মঙ্গলবার (১২/০৫/২০২৬) সকাল ১১টার দিকে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। যানবাহনের কাগজপত্র যাচাইয়ের সময় বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় চারটি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়।এসময় কয়েকজন চালক ও লোকজন মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে আটক গাড়ি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফাঁড়ির আইসি আতিকুর রহমান ও লামা ট্রাফিকের টিআই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে গাড়ির মালিক ও চালকরা নিজেদের ভুল স্বীকার করে সরকারি জরিমানা ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে পরিশোধ করেন। টিআই মোঃ আশিকুর রহমান জানান, দুটি জীব গাড়ি, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সড়ক নিরাপত্তায় ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews