শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বরগুনায় এজলাসে দুই আইনজীবীর পাল্টাপাল্টি জুতা নিক্ষেপ, হাতাহাতি

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আইনজীবীর মধ্যে কথা কাটাকাটির জেরে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সকাল প্রায় ১১টার দিকে আদালত কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় আদালতের বিচারক খাস কামরায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালতের কার্যক্রম চলাকালে আইনজীবী নাহিদ সুলতানা লাকি ও আইনজীবী মিজানুর রহমান মঞ্জুর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাহিদ সুলতানা লাকি প্রথমে জুতা নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই জুতাই পুনরায় নাহিদ সুলতানা লাকির দিকে নিক্ষেপ করেন মিজানুর রহমান মঞ্জু। ঘটনার সময় আদালত কক্ষে উপস্থিত অন্যান্য আইনজীবী ও কোর্টের পেশকার দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষকে শান্ত করেন।

এ ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দুই আইনজীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদালত সংশ্লিষ্ট কয়েকজন জানান, পেশাগত পরিবেশে এ ধরনের ঘটনা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, ঘটনার বিষয়ে পাথরঘাটা আদালত থেকে জানার পরপরই জেলা বারের অ্যাকশন কমিটির সদস্যদের নিয়ে জরুরি আলোচনা করা হয়েছে। উভয় আইনজীবীকে সাময়িকভাবে আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে দুজনকেই এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews