বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Chicken Road | Australia’s Hottest Crossing Casino Game 2026 Play Chicken Road | Australia’s Top Crossing Game Casino 2026 চট্টগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বন্যা বিরতির পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, বহিষ্কার ১, অনুপস্থিতি ১ হাজার ৮২৫ চকরিয়ায় মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন সাড়ে ৩শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী

লামায় শ্রী শ্রী দশ মহাবিদ্যা কালি মন্দিরের পুরোহিতকে মিথ্যা হয়রানির অভিযোগ তদন্তে পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,বান্দরবান জেলা প্রতিনিধি।।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন গুলিস্তান বাজারস্থ শ্রী শ্রী দশ মহাবিদ্যা কালি মন্দির সেবাশ্রমের পুরোহিতকে মিথ্যা হয়রানির অভিযোগ। মিথ্যা হয়রানি, ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন পুরোহিত বাসু চন্দ্র নাথ।বান্দরবান পুলিশ সুপারের নিকট করা এক আবেদনে পুরোহিত বাসু চন্দ্র নাথ উল্লেখ করেন, তার পরিচালনাধীন শ্রী শ্রী দশমহাবিদ্যা কালি মন্দির ও সেবাশ্রমে বর্তমানে ২০ জন ছাত্রছাত্রী রয়েছে। স্থানীয় ও বহিরাগত একটি চক্র সেবাশ্রমের কার্যক্রম বন্ধ করে দিয়ে জমি আত্মসাত করার কুমানসে সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত করে চলছে। স্থানীয় হেলাল মেম্বার গং বহিরাগত কিছু লোক মিলে বাসু চন্দ্র নাথ এর নামে বিভিন্ন চক্রান্ত করে মিথ্যা মামলা দিয়ে ৫৪ ধারায় এরেস্ট করাইয়ে ১ মাস হাজত খাটান।চক্রন্তকারীরা বাসু চন্দের স্বাক্ষর নকল করে টাকা হাওলাতের মিথ্যা ডুকুমেস্টস তৈরি করে হয়রানী, ভয়-ভিতি প্রদান করে চলছে। বাসু চন্দ্রকে প্রাণ নাশের হুমকিও প্রদান করেন বলেও অভিযোগে প্রকাশ করেন।বর্তমানে বিষয়টি পুলিশ সুপারের তদন্তাধীন আছে বলে জানান, পুরোহিত বাসু চন্দ্র নাথ। অভিযুক্তরা হলেন; ১। ইমদাদুল ইসলাম জিহাদী, পিতা- মৃত মোহাম্মদ ইসহাক, সাং- নতুন অফিস, মধ্যম নাপিতখালী, ওয়ার্ড নং- ৪, ইসলামপুর ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। জাহেদুল ইসলাম শিবলী, পিতা-মৃত নুরুল ইসলাম, সাং- খুটাখালী নয়া পাড়া, ওয়ার্ড নং- ৯, চকরিয়া, কক্সবাজার, ৩। মোঃ ওমর ফারুক, পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- পূর্বপরানপাড়া, ওয়ার্ড নং- ৯, চকরিয়া, কক্সবাজার, ৪। মহি উদ্দিন, পিতা- মৃত শের আলী সও, সাং- মধ্যম নাপিতখালী, ইসলামপুর, ঈদগাঁও, কক্সবাজার, ৫। মোঃ হেলাল উদ্দিন, পিতা- নুরুচ্ছফা, সাং-হায়দারনাশী, গুলিস্থান বাজার, ০৩ নং ফাসিয়াখালী, লামা, বান্দারবান, ৬। আজিজুল হক, পিতা- মৃত আবদু শুকুর, সাং- লাইল্লারমার পাড়া, ১নং ওয়ার্ড, ৩নং ফাঁসিয়াখালী, লামা বান্দরবান, ৭। লিটন দে, পিতা- মৃত রনজিত চন্দ্র দে, সাং- গুলিস্থান বাজার, হায়দারনাশী, হিন্দুপাড়া, ৬নং ওয়ার্ড, ৩নং ফাঁসিয়াখালী, লামা বান্দরবান, ৮। শফিউল আলম, পিতা- আলী আহাম্মদ, ৯। ছায়া রানি দে, পিতা- মতি লাল দে, ১০। সন্দিপ, পিতা- অজ্ঞাত, ১২। সুমন দাস, পিতা-অজ্ঞাত, ১৩। হৃদয় নাথ, পিতা- রেবতী নাথ, সর্বসাং- গুলিস্থান বাজার, হায়দারনাশী, হিন্দুপাড়া, ৬নং ওয়ার্ড, ৩নং ফাঁসিয়াখালী, লামা বান্দরবান সহ অজ্ঞাত ৫/৬।
এ ব্যাপারে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউপি সদস্য অভিযুক্তদের একজন মোঃ হেলাল উদ্দিন এর কাছে জানতে চায়লে সে পুরোহিতের বিরুদ্ধে ইতোপূর্বে কক্সবাজারের স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ছবি এবং লামা থানায় করা অভিযোগ পত্রের কপি দেখান৷ এর বাহিরে কোনো তথ্য দেননি। জানাযায়, মঙ্গলবার ৯ জুন পুরোহিত এর অভিযোগের তদন্ত করবেন পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews