শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

চকরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
শিশুদের অপুষ্টিমুক্ত ও সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
সভায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদ, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেশিওলজি) ডা: মো: মামুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক খাইরুল আনাম,  চকরিয়া উপজেলার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম.মনছুর আলম প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: শামীমা সোলতানা, সিনিয়র কনসালটেন্ট ডা: সুজন ত্রিপুরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সারাদেশে একযুগে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। সেই লক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাব-সেন্টারের মাধ্যমে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামী। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews