শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

মাতামুহুরিতে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজরেরে মাতামুহুরিতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ০১ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের নির্দেশনায় মাতামুহুরি উপজেলায় ভেওলা মানিকচর ইউনিয়নে হাসমহল স্টেশনে কৃষকদের সুবিধার্থে মিনি কোল স্টোরেজ এর শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান  ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক সময় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বিশেষ করে পচনশীল শাকসবজির ক্ষেত্রে সময়মতো বিক্রি করতে না পারায় অনেক সবজি নষ্ট হয়ে যায় কিংবা ফেলে দিতে হয়। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকার ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে এই মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজেদুর রহমান, উপ-পরিচালক বিপ্লব কুমার, মাতামুহুরি উপজেলা প্রশাসক শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শফিউল আলম,  উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান , চকরিয়া থানার ওসি( ভারপ্রাপ্ত) আরিফুর রহমান, মাতামুহুরির কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল ,বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইসমাইল মানিক, যুবদল নেতা বেলাল উদ্দিন, আবদুল হামিদ(মেম্বার), ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটনসহ দলীয় নেতাকর্মীরা।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews