1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ, সাধারণের প্রবেশ নিষেধ বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা নেতৃত্ব আমানত ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা: মিজানুর রহমান আজহারী ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ

চকরিয়ায় ক্ষতিপূরণের বিপরীতে ২৭ নার্সারিতে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

চকরিয়া বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে ক্ষতিপূরণ দেয়ার বিপরীতে পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ ঘোষিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করণ কর্মসুচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচালিয়া এলাকায় ব্যক্তিমালিকানাধীন একটি নার্সারিতে পরিবেশ বিধংসী গাছের চারা ধ্বংস করণ কার্যক্রম উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

 

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৪৫টি নার্সারি রয়েছে। তদমধ্যে ২৭টি নার্সারিতে পরিবেশ বিধংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা বিপণন করা হচ্ছে। এসব নার্সারি মালিককে প্রতিটি গাছের চারার বিপরীতে সরকারি বরাদ্দের আলোকে চার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষি বিভাগের স্থানীয় উপসহকারী কৃষি অফিসার ও বনকর্মীরা উপস্থিত থেকে সংশ্লিষ্ট নার্সারিতে পরিবেশ বিধংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা গননা করে সংশ্লিষ্ট নার্সারি মালিকের হাতে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর পুর্বক গাছের চারা ধ্বংস করার কার্যক্রম চালাচ্ছেন।

নার্সারিতে পরিবেশ বিধ্বংসী গাছের চারা গাছ ধ্বংস করার কর্মসুচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি, ফাসিয়াখালী রেঞ্জের বনরেঞ্জ কর্মকর্তা মো.মেহেরাজ উদ্দিন, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন, চকরিয়া উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সালাহউদ্দিন সহ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বন রেঞ্জ অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন নার্সারির মালিক। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট