1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ 

তারেক রহমান ও বিএনপি দলের বিরুদ্ধে অপপ্রচার, চকরিয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে চকরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪ টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।

উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

প্রতিবাদ সভা সফল করতে গতকাল বিকাল তিনটা থেকে পৌরসভার সিষ্টেম কমপ্লেক্সের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে জমায়েত হয়ে বিশাল সমাবেশে রূপ ধারণ করে।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের আন্দোলন বিগত ১৬ বছর ধরে আন্দোলন করেছি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু একটি গুপ্ত সংগঠন ও রাজাকারের গোষ্ঠীরা বিভিন্ন ইস্যু সৃষ্ঠি করে সেই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাই।এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর উদ্বৃতি দিয়ে বলেন,আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোট হতে পারে এনসিপির সাথে, কোন রাজাকারের সঙ্গে নয়।

প্রতিবাদ সভা আগে সিষ্টেম কমপ্লেক্স থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জনতা শপিং কমপ্লেক্সে সামনে উপজেলা বিএনপির আহবায়কের সমাপনী বক্তব্য শেষে মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তি হয়।

এতে চকরিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট