শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকাভিভূত ঈদগাঁও যুব ঐক্য পরিবার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওবাসীও গভীরভাবে শোকাহত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সংগঠনের সভাপতি পল্লী চিকিৎসক রেহেনা আকতার কাজল ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান,“আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, নিহতদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

এদিকে পুরো ঈদগাঁও জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শোকাভিভূত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন এই বিপর্যয়ের সাথে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews