বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

কক্সবাজার রামুতে ট্রাক – মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

রামু(কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটের দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান (২৫) খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখলা এলাকার বাসিন্দা মুজাফফরের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা হাবিব জানান, পালং কনভেনশন হলের সামনে একটি ট্রাকের সঙ্গে আতিকুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews