শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

চকরিয়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ১০ মাদক কারবারি আটক করেছে পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে চকরিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এ অভিযান চালান।

অভিযানে আটককৃতদের মধ্যে মো: সেলিম (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে মো: রুবেল (২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০), এবং মো: বাবুল (২১)-কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করে চকরিয়া থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর জন্য তাদের পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews