1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আর প্রত্যাশা নেই : আনিস আলমগীর

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আর কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। তিনি বলেছেন, গত এক বছর ধরে রাষ্ট্রে যে পরিস্থিতি বিরাজ করছে, এতে করে মানুষ অপেক্ষা করছেন কখন এ সরকার বিদায় নেবে। সবাই উপলব্ধি করে ফেলেছে, এই সরকারের পক্ষে এর থেকে বড় কিছু দেওয়ার প্রত্যাশা মানুষ করছে না।

একটি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা যদি ওয়ান-ইলেভেনে সরকার দেখি, তাদের অনেকগুলো দৃশ্যমান কাজ আছে। কিন্তু এই সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ নেই। দৃশ্যমান কাজ শুধু এইটুকু আছে, ড. ইউনূস নিজের ৬৬৬ কোটি টাকা জনগণের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য পাঁচ বছরের মওকুফ করেছেন।

উনি গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন ১৫ শতাংশ। ২৫ থেকে ১০ শতাংশ করেছেন। উন্নয়ন যা দেখছি, গ্রামীণফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া। ম্যানপাওয়ারের ব্যবসা করা, গ্রামীন বিশ্ববিদ্যালয় দেওয়া এগুলো দৃশ্যমান।

তিনি বলেন, ড. দেবপ্রিয় এ সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। ড. দেবপ্রিয় বলেছেন— এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে। কিভাবে এক্সিট নেবে, তাদের সেটাই চিন্তা করা উচিত। তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছে— এই সরকার যা করতে যাচ্ছে, কিছুই করতে পারবে না। তারা অতিতাড়াতাড়ি ইলেকশন কিভাবে দেবে এবং এক্সিট কিভাবে নেবে সেই চেষ্টা করা উচিত।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট