1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

পোকখালীতে গোপনে বিক্রি করা হচ্ছিল মাদ্রাসার নতুন বই, গাড়ীসহ জনতার হাতে আটক 

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসায় সরবরাহকৃত ১২শত কেজি নতুন পাঠ্যবই গোপনে বিক্রির সময় স্থানীয় জনতা বই ভর্তি গাড়ীসহ আটক করেন। রবিবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, মাদ্রাসার পাশের মাঠে খেলার সময় তারা ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন ও শিক্ষক নুরুল ইসলামকে তড়িঘড়ি করে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বই হস্তান্তর করতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা তাদের কাছে জিজ্ঞাসা করার পরেও সন্তোষজনক জবাব না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বই ক্রেতা মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী চকরিয়ায় ভাড়াবাসায় অবস্থানরত ইমরান জানান, রুকম উদ্দীন নামের এক শিক্ষক তার কাছে ১৯ হাজার ৫শ টাকায় ১২শত কেজি বই বিক্রি করেছেন।

এ ঘটনায় মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার জাফর আলম অভিযোগ করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে রুকম উদ্দীন ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব নেন। বই বিক্রির বিষয়টি একটি বারের জন্যও বলা হয়নি তাকে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৩ নং ওয়াডের ইউপি সদস্য সালাউদ্দিন কাদেরসহ স্থানীয় গণ্যমান্য বিপুল সংখ্যক লোকজন। তারা রাতের আধাঁরে বই বিক্রির বিষয়টি কোনভাবে মেনে নিতে পারছেননা। বিক্রির সিদ্ধান্তের লেজুলেশন দেখার অনুরোধ জানান এবং এই লজ্জাজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মেম্বার সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি ইউএনওকে অবগত করেন। ইউএনও মহোদয় থানার ওসিকে অবগত করতে বলেন। রাতের অন্ধকারে এমন ঘটনার বিচার চান তিনি।

এ রিপোর্ট লেখা পযন্ত ভারপ্রাপ্ত সুপারের মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট