1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

মহেশখালীতে যৌথ অভিযানে ধ্বংস ৫টি অবৈধ চিংড়ি ঘের

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি চিংড়ি ঘের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান দল।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় পরিচালিত এই অভিযানে চিংড়ি ঘেরের পাঁচটি স্থাপনা ও পাঁচটি স্লুইস গেট গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ খায়রুল হাসান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

অতিরিক্ত সচিব মোঃ খায়রুল হাসান বলেন, “প্যারাবন কেটে অবৈধভাবে চিংড়ি ঘের তৈরি করা পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব অবৈধ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে এবং পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, “অভিযান অব্যাহত রয়েছে। আজকের (২৯ আগস্ট) অভিযানে ৫টি অবৈধ চিংড়ি ঘেরের অবকাঠামো ও স্লুইসগেট ভেঙে ফেলা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট