শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত: গোলাম পরওয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে। তবে গণভোটে জনগণ যা রায় দেবে, সেটিই তারা মেনে নেবে। জনগন যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে বলেও জানান এ জামায়াত নেতা।

তিনি আরও বলেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে। আর নির্বাচন কমিশনও রাজনৈতিক চাপের মুখে দুর্বল অবস্থান নিতে বাধ্য হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews