1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

কক্সবাজারে জালালাবাদ ও ঈদগাঁওতে পৃথক দুটি বসতঘরে ডাকাতি ও গরু লুট

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে ডাকাতি ও গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়ায় ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদে আযান দিতে যাওয়ার পথে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদ হোসেনকে রাস্তায় পাহারায় থাকা সশস্ত্র ডাকাত সদস্যরা জিম্মি করে। পরে পাশের মরহুম বজল আহমদের বসতভিটার গেইটের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর প্রতিবেশী মরহুম রজি উল্লাহর ছেলে বেলাল উদ্দিনের গোয়াল ঘরে থাকা আড়াই লক্ষাধিক টাকা মূল্যে ২টি গরু লুট করে। টের পেয়ে পরিবার সদস্যরা চিৎকার করলে ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতেরা গাড়িযোগে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি থানা ওসিকে অবহিত করেছেন।

অন্যদিকে একইদিন রাত আনুমানিক দুইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মরহুম হাজী ছৈয়দ আলমের বসতবাড়ীর দরজা ভেঙে চোরেরা তিনটি মোবাইল ও দুই ভরির মত স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে মরহুমের ছেলে জানালেন এ প্রতিবেদদকে।
ডাকাতি ও চুরির ঘটনায় বৃহত্তর এলাকাজুড়ে চরম আতংক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট