1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর পোখারা ও ইতাহারিতেও কারফিউ জারি

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নেপালে রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি পোখারা ও ইতাহারিতে কারফিউ জারি করা হয়েছে।

গান্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগোলে সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন পোখরায় কারফিউ জারি করেছে।

বিবিসির সংবাদদাতা কৃষ্ণমণি বড়াল জানিয়েছেন, ওই কার্যালয়ের দিকে এগিয়ে আসা বিপুল সংখ্যক আন্দোলনকারীকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে।

দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

পূর্বে ওয়াই চক, উত্তর-পূর্বে মিলন চক, পশ্চিমে ফিশটেইল গেট, উত্তরে ভূমি রাজস্ব অফিস এবং দক্ষিণে ন্যাশনাল ব্যাংক চক থেকে দক্ষিণ-পশ্চিমে বাঁধের কাছে যেখানে পর্যটন বোর্ডের অফিস পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে।

বিরাটনগর থেকে বিবিসি নেপালের সংবাদদাতা বিক্রম নিরাউলার মতে, সুনসারীর প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বিকাল সাড়ে তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইতাহারি উপ-মহানগরীয় শহরের কিছু এলাকায় জমায়েত, মিছিল, বিক্ষোভ, সভা-সমাবেশ এবং অবরোধ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন।

এর আগে, দুপুরে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়।

শহরটির জেলা প্রশাসন কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ ‘বিশৃঙ্খল হয়ে ওঠার’ পর এবং সংরক্ষিত এলাকায় আন্দোলনকারীরা ঢুকে পড়লে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিক্ষোভকারীরা সংসদ ভবন প্রাঙ্গনে প্রবেশ করলে তাদের ওপর বলপ্রয়োগ করতে হয়েছিল বলে বিবিসিকে বলেছিলেন এই মুখপাত্র রিজাল।

কাঠমান্ডু

শহরটির জেলা প্রশাসন কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ ‘বিশৃঙ্খল হয়ে ওঠার’ পর এবং সংরক্ষিত এলাকায় আন্দোলনকারীরা ঢুকে পড়লে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট