1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

প্রতি কেজি ইলিশ ১৫২৫ টাকায় ১২ দিনে ভারতে রপ্তানি ৯৯ টন

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত দশ দিনে ভারতে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজির রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।।

ইলিশ রপ্তানিকারক তারেক রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ৫,২৯,৪৮৭ মেট্রিক টন ইলিশ উৎপাদন করেছিলেন। দেশীয় চাহিদার চেয়ে উৎপাদন অনেক কম হলেও সরকার দুর্গাপূজার সময় বিশেষ বিবেচনায় ২০১৯ সাল থেকে রপ্তানির অনুমতি দিয়েছে। এই বছর, বাণিজ্য মন্ত্রী কোম্পানিকে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি কোম্পানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবর শেষ হবে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক জানান, এতো অল্প সময়ে সব ইলিশ পাঠানো কঠিন হয়ে পড়বে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২৪৫০ টনের অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছিল ৬৩৬ টন, এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয় ৫৩২ টন। বর্তমানে ইলিশের সরবরাহ কম ও বাড়তি দামের কারণে খুব বেশি ইলিশ রপ্তানি হবে না।

বাবুই পাখির বাসার আদলে তৈরি হয়েছে পূজা মণ্ডপবাবুই পাখির বাসার আদলে তৈরি হয়েছে পূজা মণ্ডপ
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন- শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ থাকবে। গতকাল শনিবার সব শেষ ভারতে ১২ টন ৮৬ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট