1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

টেকনাফের শাহপরীর দ্বীপে ক্যাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ নিহত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার কিছুপর টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের হারিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মহেশখালীর মাতারবাড়ির যুবক সাদ্দামকে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত অপর দুজন হলেন- টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম এবং কক্সবাজার সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রউফ,সাদ্দাম মাতারবাড়ির ৭ নং ওয়ার্ড মাঝের পাড়া এলাকার আবু তালেবের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো মাতারবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ছিল চট্টমেট্রো-ল-২০-০৩৬২ এবং ক্যাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ-১১-২৩৪৪ বলে জানা যায়। সিমেন্ট বোঝাই ক্যাভার্ডভ্যানটি টেকনাফ সদরের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নিহত দুইজনের লাশ উদ্ধার করে। এদিকে এঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা মাতারবাড়ির সাদ্দামের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট