সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়ান আবাসিক স্কুলে আন্তঃফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন রামুতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ মাতামুহুরিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান। জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ Online Casino PayPal Auszahlung Guide for Secure Withdrawals casino online spielen paypal Secure Play Guide & Tips

রামু প্রেসক্লাবের সঙ্গে বিদায়ী ও নবাগত ইউএনও’র মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন উপলক্ষে রামু প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম ও নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরী–এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর ) রামু উপজেলায় দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামু প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম রামুতে তাঁর দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রামু ছিল আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

নবাগত নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী বলেন, “রামুর উন্নয়ন অগ্রযাত্রায় প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews