বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ঈদগাঁওতে তিন লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু চুরি

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ের দক্ষিণ মেহেরঘোনায় চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় মিজানুর রহমান বাবুলের গোয়ালঘর থেকে গতকাল রাতে ২টি গরু চুরি হয় বলে জানা যায়।

চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র মতে, প্রতিদিনের মত রাতে গোয়াল ঘর বন্ধ করে ঘুমাতে যান বাবুল। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের দরজা ভাঙা ও গরু দুটি নেই। ঘটনার পর স্থানীয়রা ধারণা করে, এটি সংঘবদ্ধ চক্রের কাজ। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানানো হয়েছে।

ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাহারের সাথে কথা হলে তিনি গরু চুরির বিষয়ে তাকে কেউ অবহিত করেন নি বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews