শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

কাউয়ারখোপ ইউনিয়নের  আজিজ মেম্বার আর নেই

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য আজিজুল হক প্রকাশ আজিজ মেম্বার (৪৩) আর নেই। শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আজিজুল হক আজিজ ছিলেন একজন মানবিক, সৎ ও প্রতিবাদী জনপ্রতিনিধি। সততা, নিষ্ঠা ও জনগণের সেবার মনোভাব নিয়ে তিনি পরপর দুইবার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। জনকল্যাণে তার নিরলস কাজের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে রামু উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ শনিবার আসরের নামাজের পর মরহুমের জানাজা পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আল্লাহ মরহুম আজিজুল হক আজিজকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন — আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews