শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে দিনদুপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল আনুমানিক চারটার দিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম অভিযান চালিয়ে

উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তৌহিদ উল্লাহ ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, শুক্রবার দিবাগত রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অস্ত্রধারী তৌহিদ উল্লাহ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় রাতভর স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাতে বিষয়টি স্থানীয় এলাকাবাসী আমাকে জানান।

ওসি বলেন, শনিবার সকাল থেকে অস্ত্রধারী তৌহিদ উল্লাহর গতিবিধি শনাক্ত করা হয়। বিকাল চারটার কিছু পর সে বাড়িতে ঢুকলে থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের একপর্যায়ে তাঁর স্বীকারোক্তি মতে, তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত অস্ত্রধারী তৌহিদ উল্লাহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় নতুন মামলা রুজু করা হচ্ছে। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews