1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা নেতৃত্ব আমানত ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা: মিজানুর রহমান আজহারী ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তার নিয়ে নেজাম-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে সংঘর্ষ: গুলিতে নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় চিংড়ি ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে এলাকাজুড়ে থেমে থেমে গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় মো. সিরাজ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নেজাম গ্রুপের সমর্থক ও স্থানীয় সওদাগরঘোনা এলাকার বাসিন্দা ওমর আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেজাম গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষ থেকে গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে সওদাগরঘোনা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমুহূর্তে ঘাতকদের ধরতে অভিযান চলমান রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট