Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় প্রবাসীর ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণে বাঁধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ যুবলীগ নেতা মানিকের বিরুদ্ধে 

By ভোরের কণ্ঠ
October 27, 2025 2 Min Read
0

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের প্রবাসীর দীর্ঘ দিনের ভোগ- দখলীয় জমিতে বাড়ি নির্মাণে বাঁধা ও বসতভিটায় বিদ্যমান ফলজ ও বনজ বিভিন্ন গাছগাছালি কেটে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু আহমদ তারই সৎ ভাই সাবেক যুবলীগ নেতা জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ভুক্তভোগী আবু আহমদ চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কলাতলী পাড়ার বাসিন্দা।

ভুক্তভোগী আবু আহমদ বলেন, জহিরুল ইসলাম মানিক সম্পর্কে আমার সৎ ভাই।ওই জের ধরে তার সাথে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ ছিল।পরবর্তীতে জমি- জমাকে কেন্দ্র করে হারবাং ইউনিয়ন গ্রাম্য শালিশী আদালতে একটি অভিযোগ দায়ের করেছিলাম।একপর্যায়ে গ্রাম্য শালিশী আদালত কর্তৃক ওই বিচারের রায় আমার পক্ষে আসে। তবে মানিক সেই রায়কে অমান্য করে আমাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা অব্যাহত রাখে। পরবর্তীতে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি একটি মামলা করি,ওই মামলায় সে ২ মাস কারাভোগ করেছে।পক্ষান্তরে জেল থেকে বের হয়ে সে আরও বেপরোয়া হয়ে উঠে এবং প্রতিনিয়ত আমার উপর হামলা,মামলা, জান- মালসহ সর্বোপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছে যা চরম উদ্বেগ ও হতাশার।

তিনি আরও বলেন সে বিগত সময়ে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।কিন্তু ৫ আগষ্টের পর অভিনব কায়দায় জামায়াতে ইসলামীর একজন কর্মী বনে গিয়ে তার হীনস্বার্থ চরিতার্থ করবার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ক্ষমতার দাপট দেখিয়ে আমার দীর্ঘ দিনের ভোগদখলকৃত জমি-জমা দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে।

ভুক্তভোগী আবু আহমদ জানান, তার তিন সন্তান প্রবাসী। ওই সুযোগ কাজে লাগিয়ে তার সৎ ভাই তার উপর বারংবার হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন এবং পুরাতন স্থাপনা সংস্কার করতে চাইলে বাঁধা প্রদান করে আসছে। এমনকি ভুক্তভোগী পরিবারের রোপন কৃত গাছগাছালি কেটে নিয়ে যান।এতে প্রায় ১,৫০,০০০ (কথায়: এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি হয় বলে জানান।

এ ব্যাপারে অভিযুক্ত জহিরুল ইসলাম মানিকের কাছ মুঠোফোনে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন,তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

যশোর বেনাপোলে অর্ধগলিত লা’শ উদ্ধার

Next

পরীমণির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *