1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা নেতৃত্ব আমানত ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা: মিজানুর রহমান আজহারী ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস

শার্শায় বিএনপির প্রার্থী তৃপ্তির নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি তার নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামে তার নিজ বাসভবনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
তার বক্তব্যে তিনি বলেন—
“বিএনপি বহুবার আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আস্থা রেখেছে। জনগণের ভালোবাসায় আমি অতীতেও সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। যদি আবারো আপনাদের দোয়া ও সমর্থনে এমপি হতে পারি, তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করব, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটাব এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ শার্শা গড়ে তুলব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, এবং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সভা পরিচালনায়।
এছাড়া উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না,সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা আব্দুর রশিদ ও মাস্টার বজলুল রহমানসহ আরও অনেকে।
সুধী সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ধানের শীষের বিজয় কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট