1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

মস্তিস্কে অক্সিজেন স্বল্পতা হাদির, অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। ফলে শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার বেলা ১২টার দিকে হাদি চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড বসে। সেখানে সব সদস্যই উপস্থিত ছিলেন। বোর্ডের চিকিৎসকরা এ সিদ্ধান্তে উপনীত হন।

ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বোডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের বরাত দিয়ে হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

ডা. আহাদ বলেন, হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট খুবই খারাপ এসেছে। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে, সেই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে রয়েছে। অর্থাৎ ক্লিনিক্যাল কোনো উন্নতি নেই, খবস্থা এখনো খুবই আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ফুসফুস আগের মতই আছে। লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস প্রশাস চলছে। কিডনিও কাজ করছে। মূল সংকট এখন মস্তিষ্কের ইস্যু।

গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পৌঁছলে, পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়।

গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। উন্নত চিকিৎসার আশায় একই দিন রাত সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ারে হাসপাতালে নেয়া হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট