1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন পথ ভুলে লোকালয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর, উদ্ধার বন বিভাগের কক্সবাজারে ২ দিনের সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা সফল হয় নি ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন ৫ সপ্তাহ পর আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমা আদায় কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে জেন্ডারভিত্তিক জীবনদক্ষতা শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট— হাসনাতকে স্পিকার আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যা টাকা লাগবে, সব দেবে অর্থ মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন,তা অর্থ মন্ত্রণালয় দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য অর্থ কোনো সমস্যা হবে না। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে সেটি দেওয়া হচ্ছে। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।

তিনি বলেন, এলএনজি এনেছি সবচেয়ে কম দামে সাইথ কোরিয়া থেকে। ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত ভারত থেকে।

অর্থ উপদেষ্টা বলেন, যে পরিস্থিতি আছে তাতে নির্বাচনের কোনো বাধা নেই। বাজেটে কোনো সংকট হবে না।  তফসিল হয়েছে, কমিশন চাহিদাপত্র দিলে অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ে কার্পণ্য করবে না।

তিনি বলেন, নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদামতো অর্থ বরাদ্দ দেওয়া হবে। তারা এখনো চাহিদাপত্র দেয়নি। চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হওয়া প্রয়োজন। নির্বাচনের আগে সেটা ঠিক হবে আশা করি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট