1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

হাদির বিক্ষোভ মিছিল শেষে বাসের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাফিউল ইসলাম নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম (২১) শেরপুর উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সাথী এবং শহর শাখার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শেরপুর শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল ইসলাম। মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট