1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত চকরিয়ার আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন আজ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আজ ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয়। তাঁর ডাকনাম ছিল কমল।

শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে অসীম বীরত্বের সঙ্গে নেতৃত্ব দেন। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা শুরুর পর তিনি চট্টগ্রামে তাঁর ব্যাটালিয়ন অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরদিন ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতা যুদ্ধোত্তর সময়ে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

রাষ্ট্রক্ষমতায় এসে তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন। উৎপাদনমুখী রাজনীতি, কৃষি বিপ্লব, শিল্পায়ন, সেচব্যবস্থার উন্নয়ন এবং গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তিনি দেশকে স্বনির্ভর করার উদ্যোগ নেন। তাঁর শাসনামলে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তায় এক হাজার ৪০০ খাল খনন ও পুনঃখনন করা হয় এবং গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪০ লাখ নিরক্ষর মানুষ অক্ষরজ্ঞান লাভ করেন। গ্রাম সরকার ও প্রতিরক্ষা বাহিনী গঠনের মাধ্যমে গ্রামাঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষার ব্যবস্থাও জোরদার করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং দলের চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তিনি নিহত হন।

জিয়ার মৃত্যুর পর দীর্ঘ চার দশকের বেশি সময় দলটির নেতৃত্ব দেন তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে তিনি গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।

৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে (আইডিইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট