শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

লামায় এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪৫২ বার পড়া হয়েছে

মোঃ তৈয়ব আলী,লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামায় আসহাবুল জান্নাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ এর এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে, এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমেদ এর সভাপতিত্বে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।

শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার নুর নাহার বেগম। তিনি বলেন, আমাকে একটি কম্বল দিয়েছে, এটা খুবই উপকার হবে। আমি খুব খুশি, তাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম বি.কম, আমার দেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম ও মোঃ সুমন প্রমূখ।

প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews