শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

শাপলাপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় ১০ বছরের শিশু নিহত

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

এইচ.এম আকতার মিয়া,(মহেশখালী)কক্সবাজার:

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ নেচার (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শাপলাপুর ইউনিয়নের প্রধান সড়কের সাদেকেরকাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু নেচার ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে রাখে এবং চালককে ঘিরে ধরে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সিএনজি চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews