রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

মহেশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে কিশোরী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মহেশখালী(  কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর ডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মহেশখালীর গোরকঘাটার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত পিংকি আক্তার (১২) নামের এক কিশোরীকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পিংকি আক্তার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেএম ঘাট এলাকার বাসিন্দা শহিদ উল্লাহর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত অন্য তিনজন বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews