1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম লামায় শ্রী শ্রী দশ মহাবিদ্যা কালি মন্দিরের পুরোহিতকে মিথ্যা হয়রানির অভিযোগ তদন্তে পুলিশ পাচারকালে ১টি হনুমান ও ১২টি কচ্ছপসহ আটক ১ কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২ ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টের রুল বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল-ড্রোন নিক্ষেপ ইরানের

নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে স্থানীয় লবণ চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এ সময় লবণচাষিরা সেলফির কথা বললে নিজে মোবাইল ফোন হাতে নিয়ে সেলফি তুলে দেন সালাহউদ্দিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি পেকুয়া উপজেলার মগনামা ঘাটসংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

সেলফি শেষে সাধারণ লবণ চাষিরা নির্বাচনি স্লোগান দেন। তারা বলেন- ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’। এর কিছুক্ষণ পর ওই এলাকার শিশুদের সঙ্গে ঘুড়ি উড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় শিশুরা স্লোগান দেয়- ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম, সালাহউদ্দিন ভাইকে ভোট দিতাম’।

পরে লবণ চাষিদের কথা শুনেন তিনি। লবণ চাষিরা তার কাছে অভিযোগ করেন, আমাদের লবণের দাম কমে গেছে। অনেকে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। লবণ মাঠ ছেড়ে অন্য পেশায় যোগ দিতে হবে।

এর জবাবে সালাহউদ্দিন বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমি নিজেই লবণের দাম বৃদ্ধিতে কাজ করেছিলাম। আগামী দিনে ক্ষমতায় এলে লবণ চাষীদের সব ধরনের দাবি পূরণ করা হবে। আমরা গ্রামের সব ধরনের মানুষের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।

পরে ওই এলাকার স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট