শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের স্বার্থে চকরিয়া মাঝের ফাঁড়ি বাজার উন্মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন মাতামুহুরীতে ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে রবি–বিকাশসহ অনুমোদন পেল ৫ ডিজিটাল ব্যাংক চকরিয়া পৌর যুবদল, শ্রমিকদল,ছাত্র দলের উদ্যোগে দেশে অস্থিতিশীল তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল-ড্রোন নিক্ষেপ ইরানের

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সতর্কতামূলক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আজ শুক্রবার (৫ জুন) ইরানের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো ও জাহাজ জব্দ করছে মার্কিন নৌবাহিনী।

এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছিল তারা নিষেধাজ্ঞাপ্রাপ্ত ও রাষ্ট্রবিহীন জাহাজ এম/টি ডাভিনাকে গতকাল রাতে ভারত মহাসাগর থেকে জব্দ করেছে।

ইরানের আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে এই ট্যাংকার জাহাজ জব্দের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অবশ্য ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে ইরান তাদের জাহাজ লক্ষ্য করে কোনো ধরনের মিসাইল বা ড্রোন ছুড়েনি। যদি ছুড়ত এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হতো।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। এর এক সপ্তাহ না পেরুতেই ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে মার্কিনিরা। এরমাধ্যমে ইরানি বন্দরে জাহাজ আসা ও যাওয়া উভয়ই বন্ধ করে দেয় তারা।

অপরদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। যদিও তারা নির্ধারিত জাহাজকে সেখান দিয়ে চলাচল করতে দিচ্ছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সোমবার ইরানের চারটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews