শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে রবি–বিকাশসহ অনুমোদন পেল ৫ ডিজিটাল ব্যাংক চকরিয়া পৌর যুবদল, শ্রমিকদল,ছাত্র দলের উদ্যোগে দেশে অস্থিতিশীল তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাতামুহুরিতে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন

ইলিশিয়া বাজারে অবৈধ গরু বাজার উচ্ছেদ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রশিদ বই জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক কোরবানি ঈদের সময় অস্থায়ী ভিত্তিতে ইজারা দেওয়া ইলিশিয়া গরু বাজারটি চুরি করে পুনরায় চালু করেছে কতিপয় একটি চক্র। প্রশাসনের আদেশ উপেক্ষা করে গরু বাজার বসিয়ে বাণিজ্য চালানোর খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেছে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব বাজারে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে চুরি করে বসানো গরু বাজারটি উচ্ছেদ করে দিয়েছেন। অভিযানের সময় বাজার অফিস থেকে বেশকিছু হাসিল আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে। পাশাপাশি সেখানে গরু বাজার না বসাতে সর্তকতা হিসেবে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। তিনি বলেন, মাতামুহুরী উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের পাশে মাঠটি কোরবানি ঈদের সময় চকরিয়া উপজেলা প্রশাসন অস্থায়ী কোরবানি পশুর হাট হিসেবে ইজারা দেন। কোরবানি ঈদের পর বাজারটি আর ইজারার আওতায় নেই।
কিন্তু স্থানীয় কতিপয় একটি মহল চকরিয়া উপজেলা প্রশাসনের ইজারা আদেশ অমান্য করে বৃহস্পতিবার জোরপূর্বক ভাবে সেখানে অবৈধভাবে গরু বাজার বসিয়ে বাণিজ্য চালাতে মেতে উঠে।

রুপায়ন দেব বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানতে পেরে সেখানে অভিযান পরিচালনার জন্য আমাকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো গরু বাজারটি উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক কোরবানি ঈদের সময় ইলিশিয়া গরু বাজারটি অস্থায়ী ভিত্তিতে ইজারা পান। কিন্তু কোরবানি ঈদ শেষ হলেও আরও বেশকিছু লোক জড়ো হয়ে প্রশাসনের ইজারা আদেশ অমান্য করে চুরি করে সেখানে গরু বাজারটি চালু করার অপচেষ্টা চালাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, গরু বাজারটি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় ও ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসানো হচ্ছে। ঈদের ছুটি শেষে কয়েকদিনের মধ্যে বিদ্যালয় দুটিতে পাঠদান শুরু হবে। এ অবস্থায় স্কুল মাঠ অবৈধ গরু বাজার বসানো হলে শিক্ষার পরিবেশ মারাত্মক ব্যহৃত হবার আশঙ্কা রয়েছে। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews