রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

চকরিয়া কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কোনাখালী এলাকা থেকে তাকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, কোনাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে যৌথবাহিনী আটক করেছে। তারা শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়া থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews