মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

ঈদগাঁওতে হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মীরের গনসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর ঈদগাঁও উপজেলার নানা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ‘হাতপাখা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গতকাল সন্ধ্যায় ঈদগাঁও বাজারের নানা পয়েন্টে
হাতপাখার এ প্রা্থী গনসংযোগ করেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইমাম জাফর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামশুল আলম আজিজ, মাওলানা ইসমাইল,মিজানুর রহমান বাহারীসহ আরো অনেকে।

প্রার্থী আমিরুল ইসলাম মীর বলেন, ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি অভাবনীয় সাড়া পাচ্ছি। মানুষ এখন দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েম দেখতে চায়। তারা শান্তি এবং ন্যায়ের প্রতীক হিসেবে হাতপাখাকে বেছে নিতে ঐক্যেবদ্ব।
তিনি বলেছেন, নির্বাচিত হলে নবগঠিত ঈদগাঁও উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

​তিনি আরো বলেন,সংসদে আপনাদের প্রতিনিধি হতে পারলে আমি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলব। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। আপনাদের দোয়া ও সমর্থনে ইনশাআল্লাহ হাতপাখা বিজয়ী হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews